Dhaka ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাকসু নির্বাচনে আদিবাসী ছাত্র সংগঠনের ৪ দফা প্রস্তাবনা

  • Reporter Name
  • Update Time : ০৬:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ২১ Time View

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জাতিসত্তা বিষয়ক পদ যুক্তসহ চার দফা প্রস্তাবনা জানিয়েছে আদিবাসী ছাত্র সংগঠনসমূহ। আজ সোমবার (৩০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে তারা এসব প্রস্তাবনা তুলে ধরেন।

প্রস্তাবনাগুলো হলো- পাহাড় ও সমতলের সংখ্যালঘু জাতিসত্তা বিষয়ক সম্পাদক পদবী যুক্ত করা , স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক পদবী যুক্ত করা, যে সকল শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসী ও নারীর ওপর নিপীড়ন কার্যকলাপের প্রমাণ আছে তাদেরকে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এবং ছাত্র সংসদের সভাপতি হিসেবে উপাচার্যের ক্ষমতা ভারসাম্য করা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহু ভাষা, ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্য পরিলক্ষিত হয়। এবং এখানে পাহাড় ও সমতলের অনেকগুলো জাতিগোষ্ঠীর ৫’শ অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। বাঙালি ভিন্ন জাতিসত্তার শিক্ষার্থীদের অধিকার, ভাষা ও সংস্কৃতির বিকাশ এবং গবেষণায় রাকসু হতে পারে শিক্ষার্থীদের অন্যতম প্লাটফর্ম। যা একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার পিছিয়ে পড়া অঞ্চল বা জাতিগোষ্ঠী থেকে সংসদীয় ব্যবস্থায় প্রতিনিধিত্বের সুযোগ প্রদান করার মাধ্যমে সকলের সমান অবস্থান ও মর্যাদা নিশ্চিত করবে।

এসময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), আদিবাসী স্টুডেন্টস্ এসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (আসারু), বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন ছাত্র সংগঠন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাকসু নির্বাচনে আদিবাসী ছাত্র সংগঠনের ৪ দফা প্রস্তাবনা

Update Time : ০৬:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫