Dhaka ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য হাসান মামুনকে “জিয়া সমগ্র” গ্রন্থ উপহার

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৫ Time View

দুমকি উপজেলা ( পটুয়াখালী) প্রতিনিধি: জাকির হোসেন হাওলাদার। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর রচিত শহীদ জিয়া গবেষণা পরিষদের প্রকাশনা “জিয়া সমগ্র” গ্রন্থটি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গলাচিপা-দশমিনা আসনের বিএনপি সম্ভাব্য এমপি প্রার্থী হাসান মামুনকে উপহার হিসেবে তার হাতে তুলে দেন গ্রন্থের প্রকাশক বিএনপি নেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস। গতকাল ২৯ জুন রবিবার রাতে রাজধানীর সেগুনবাগস্থ একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এ গ্রন্থটি তুলে দেয়া হয়।এ সময় হাসান মামুন বলেন,শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর রচিত গবেষণামূলক গ্রন্থের মাধ্যমে ভবিষ্যত প্রজন্ম শহীদ জিয়াউর রহমানের জীবন,নেতৃত্ব ও জাতীয় রাজনীতিতে তাঁর অবদান সম্পর্কে জানতে পারবে। তিনি এ ধরনের গবেষণামূলক প্রকাশনার প্রশংসা করেন এবং প্রকাশনার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান। আনিসুর রহমান আনিস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাস্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন একজন ক্যারেসমেটিক লিডার। তাঁর দর্শন,আদর্শ ও রাষ্ট্রচিন্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই আমরা “জিয়া সমগ্র” গ্রন্থটি প্রকাশ করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ গবেষণা কর্ম দেশের বিদ্বান ও শিক্ষানুরাগীদের নতুন চিন্তার সূত্রপাত ঘটাবে। উল্লেখ্য, “জিয়া সমগ্র” গ্রন্থটি যৌথভাবে সম্পাদনা করেছেন গবেষক গোলাম কাদের,ড. সগিরুল ইসলাম মজুমদার, ড.মশিউর রহমান,আজিজুল হাই ও মশিউর রহমান মিলন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগর নেতা ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন, হুমায়ুন কবির, সালাউদ্দিন প্রমুখ।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য হাসান মামুনকে “জিয়া সমগ্র” গ্রন্থ উপহার

Update Time : ০৩:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫