Dhaka ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সাত দিনের জন্য আন্দোলন প্রত্যাহার রাবি শিক্ষার্থীদের

  • Reporter Name
  • Update Time : ০৯:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ২০ Time View

রাবি প্রতিনিধি : ৯ দফার চার দফা দাবি মেনে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বাকি ৫ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে রাবি সংস্কার আন্দোলন। রোববার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির মুখপাত্র সালাউদ্দিন আম্মার।

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব ও উপ-উপাচার্য (প্রসাশন) অধ্যাপক মাইন উদ্দীন খান বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকায় ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান এই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ সময় তিনি বলেন, প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন রোল বিন খাতা মূল্যায়ন ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে , সপ্তাহে সাত দিন কার্যকর নিরাপত্তা ব্যবস্থা অক্টোবরের ১ তারিখ থেকে, প্রশাসনের সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক এটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং রাকসুর পূর্ণাঙ্গ তফসিল ৩০ জুনের মধ্যে প্রকাশ করবেন বলে জানিয়েছেন তারা।

তিনি আরও বলেন, আমাদের যে আরো পাঁচটা দাবি আছে যেহেতু দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা আমরা আর কোনো মৌখিক না, আমরা লিখিত রোড ম্যাপ চাই। আমরা আজকেই চেয়েছিলাম কিন্তু উপাচার্য না থাকাই তা হয়নি। তারা সময় চেয়েছেন। আমরা সাত দিন সময় দিয়েছি তাদেরকে। আমাদের দাবি বাস্তবায়ন না হলে সাতদিন পর আমরা আবারও রাস্তায় নেমে যাব।

এর আগে বেলা ১১টা থেকে ৯ দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন রাবি সংস্কার আন্দোলন। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সাত দিনের জন্য আন্দোলন প্রত্যাহার রাবি শিক্ষার্থীদের

Update Time : ০৯:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫