Dhaka ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • Update Time : ০৮:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ১৭ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর পবা ও বেলপুকুর থানা পুলিশের পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজা ও ৫৭০ পিস ইয়াবাসহ ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পবা ও বেলপুকুর থানা পুলিশ।

পবা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: সুলতান আহমেদ (৪৪) রাজশাহী নগরীর পবা থানার মধুসুদনপুর এলাকার মৃত কাদের মন্ডলের ছেলে এবং বেলপুকুর থানা কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: মেহেদী হাসান (৩২) ও মো: বাবলু হোসেন (৩৫)। মেহেদী রাজশাহী জেলার মোহনপুর থানার খয়রা এলাকার মো: আনছার আলীর ছেলে ও বাবলু একই এলাকার মো: আবুল হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৮ জুন রাত সাড়ে ৮ টায় শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে পবা থানার এসআই মো: রাজিবুল করিম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পবা থানার মধুসুদনপুর মধ্যপাড়ার এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের বর্ণিত টিম রাত ৯ টায় পবা থানার মধুসুদনপুর মধ্যপাড়ার উল্লিখিত বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি সুলতানকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজতে থাকা ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

অপরদিকে বেলপুকুর থানার এসআই জাহিদ হাসান ও তার টিম গতকাল ২৮ জুন বিকাল সোয়া ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বেলপুকুর পুলিশ চেকপোস্টে অভিযান পরিচালনা করে আসামি মেহেদী হাসান ও বাবলুকে ৫৭০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা ও বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার ৩

Update Time : ০৮:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫