Dhaka ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বড়াইগ্রামে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা, মুয়াজ্জিন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ১৩ Time View

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৭ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় মসজিদের এক মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে তাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার নাম শফিকুল ইসলাম (৬৫)। সে উপজেলার ভবানীপুর গ্রামের কাচারীপাড়ার মৃত আব্দুল কাদের সরদারের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে ৭ বছর বয়সী শিশুকন্যাকে মসজিদের অদুরে একটি পরিত্যক্ত দোকানঘরের পিছনে নির্জন স্থানে নিয়ে যায় সে। সেখানে নিয়ে শিশুটির পড়নের প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় একই এলাকার রনির স্ত্রী ঘটনাটি দেখতে পেয়ে আশেপাশের লোকজন ডেকে আনে। পরবর্তীতে স্থানীয় গ্রাম প্রধানরা পূর্ব নির্ধারিত শনিবার রাত ১০টার দিকে বিচার কার্য শুরু করলে তা সাংবাদিকরা জানতে পারে। পরে সাংবাদিকরা ফেসবুকে পোস্ট দেওয়া সহ তাৎক্ষণিক পুলিশ সুপারকে জানালে ওই বিচার কার্য বন্ধ করে তারা দ্রুত সরে পড়ে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, রাতেই শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে। পুলিশ সকালে আসামী শফিকুল ইসলামকে আটক করে দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করেছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বড়াইগ্রামে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা, মুয়াজ্জিন গ্রেফতার

Update Time : ০৬:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫