Dhaka ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

জলবায়ু সংকটে বাস্তুচ্যুতি, সমাধান খুঁজতে রাজশাহীতে কর্মশালা

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ১৬ Time View

স্টাফ রিপোর্টার : জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দেশে ঘরবাড়ি হারিয়ে বাস্তুহারা মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছরেই নতুন করে প্রায় ২৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ঝুঁকিতে রয়েছে আরও এক কোটি ৯০ লাখ মানুষ। এই সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে করণীয় ঠিক করতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে একটি কর্মশালা।

রোববার (২৯ জুন) সকালে নগরের একটি হোটেলে ‘বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য স্থানীয় পর্যায়ের সমাধান এবং পরিষেবা তৈরি করা’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও স্থানীয় সংগঠন কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থা (কেএনইউএস)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এখন আর শুধু একটি বৈশ্বিক চ্যালেঞ্জ নয়, এর স্থানীয় প্রভাব অনেক বেশি বাস্তব ও তাৎক্ষণিক। এই সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি সব সংস্থার একযোগে কাজ করা জরুরি। বাস্তুচ্যুত মানুষের সুরক্ষা ও পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ ছাড়া কোনো কার্যকর সমাধান সম্ভব নয়।’

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে আইওএম-এর রিপ্রেজেন্টেটিভ মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি ভবিষ্যতের ভয় নয়, এটি এখনকার কঠিন বাস্তবতা। কেবল আশ্রয়কেন্দ্র বা ত্রাণ নয়, দরকার একটি দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা, যেখানে সুরক্ষা, অধিকার এবং পুনর্বাসনের বিষয়গুলো গুরুত্ব পাবে।’

আলোচনায় অংশ নিয়ে অন্যান্য বক্তারা বলেন, বাস্তুচ্যুতি রোধ এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা দিতে হলে জেলা পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। কর্মশালার মাধ্যমে এই যৌথ ভূমিকা ও সম্ভাব্য সমাধান চিহ্নিত করার প্রয়াস নেয়া হয়েছে। স্থানীয় সম্পৃক্ততা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমেই এই সংকট মোকাবিলা সম্ভব।

কেএনইউএস-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আশুতোষ দেবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার। উপস্থিত ছিলেন সংস্থাটির আরেক প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহফুজুর রহমান। মুক্ত আলোচনায় অংশ নেন- যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ বেতারের উপআঞ্চলিক পরিচালক জান্নাতুল ফেরদাউস, ইউসেপ বাংলাদেশের রাজশাহী রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম, রাজশাহী এনজিও ফোরামের ম্যানেজার রবিউল হক, সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক রিদিয়া খাতুন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান প্রমুখ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

জলবায়ু সংকটে বাস্তুচ্যুতি, সমাধান খুঁজতে রাজশাহীতে কর্মশালা

Update Time : ০৫:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫