Dhaka ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

৯ দফা দাবিতে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও

  • Reporter Name
  • Update Time : ০৫:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ২৪ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংস্কারের দাবিতে ৯ দফা দাবি উত্থাপন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রোববার (২৯ জুন) দুপুরে প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তাঁরা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরেই এই ৯ দফা দাবি জানিয়ে আসছেন তাঁরা। তবে প্রশাসনের নীরব ভূমিকার কারণে এবার তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

তাদের দাবিগুলো হলো – পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণা, পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ, ক্যাম্পাসে সপ্তাহে ৭ দিনে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা, মেডিকেল সেন্টারকে ৫০ শয্যার পূর্ণাঙ্গ মেডিকেলে উন্নীতকরণ, প্রশাসনিক সব কার্যক্রম ডিজিটাল ও অনলাইনভিত্তিক করা, হল ডাইনিংয়ে মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি, কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার, পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকর করা ও রাকসুর পূর্ণাঙ্গ তফসিল দ্রুত ঘোষণা।

সমাবেশে রাবি সংস্কার আন্দোলনের মুখপাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, এই ৯ দফা শিক্ষার্থীদের ন্যায্য ও সময়োপযোগী দাবি। এগুলো বাস্তবায়ন করতে শুধু সদিচ্ছা ও প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সতর্ক করছি-দ্রুত দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি আসবে।

প্রসঙ্গত, গত ২৫ মে রাবি সংস্কার আন্দোলন এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি উত্থাপন করেন। তারপর গত ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন তারা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

৯ দফা দাবিতে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও

Update Time : ০৫:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫