Dhaka ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে চাকরি মেলা, নিয়োগ পাবেন ২৫০ বেকার

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ২০ Time View

স্টাফ রিপোর্টার : কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ইউসেপ বাংলাদেশের উদ্যোগে শনিবার (২৮ জুন) সকালে রাজশাহী নভোথিয়েটারে অনুষ্ঠিত এই মেলায় অংশ নেয় দেশের ২০টি শিল্পপ্রতিষ্ঠান। রেজিস্ট্রেশন ফি ছাড়াই প্রায় ২৫০ জনকে চাকরির জন্য চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ রাজশাহীর রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম।

মেলা ঘুরে দেখা যায়, সকাল থেকেই চাকরি প্রত্যাশীদের ভিড়। প্রাণ-আরএফএল, মেঘনা গ্রুপ, বিডিজবস.কমসহ ২০টি স্টলে জমা পড়ছে সিভি। অনেকে তাৎক্ষণিক সাক্ষাৎকারেও অংশ নিচ্ছেন। প্রায় এক হাজার প্রার্থী আবেদন করেছেন বলে জানানো হয়।

ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডিং, অটোমোবাইল, গার্মেন্টস টেকনিশিয়ান, রেফ্রিজারেশন, ওয়েব ডিজাইন, কম্পিউটার অপারেশনসহ বিভিন্ন কারিগরি পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানে সহায়তা করে আসছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে চাকরি মেলা, নিয়োগ পাবেন ২৫০ বেকার

Update Time : ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫