Dhaka ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বেনাপোল কাস্টমসে ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলছে

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৩ Time View

মনির হোসেন, বেনাপোল : জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ ও প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছে যশোরের বেনাপোল কাস্টমস হাউজ।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচির সাথে একত্মতা ঘোষণা করে বেনাপোল কাস্টমস হাউজে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সকাল থেকে বন্ধ রয়েছে আমদানি-রফতানি সংক্রান্ত শুল্কায়নের কাজ। বন্দর থেকে কোন পণ্য খালাস হচ্ছে না। গেটে ব্যানার ঝুলিয়ে দিয়ে বাইরের কাউকে কাস্টমস অভ্যন্তরে ঢুকতে দিচ্ছে না। কর্মকর্তাদের টেবিলে কাউকে দেখা যায়নি। বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার। এর ফলে আমদানি-রফতানি সংক্রান্ত কোনও বিল অব এন্টি দাখিল করা যায়নি। সার্ভার বন্ধের কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে কোন আমদানি-রফতানি হচ্ছে না। তবে পাসপোর্টযাত্রী পরিষেবা স্বাভাবিক আছে বলে জানান বেনাপোল বন্দরের উপ পরিচালক মামুন কবীর তরফদার।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, কমপ্লিট শাটডাউনের কারণে শনিবার সকাল থেকে কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবারের আইজিএম ইস্যু করা ৬টি ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করার পর আর কোন ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।

উল্লেখ থাকে যে, বেনাপোল কাস্টমস হাউজে গত সোমবার (২৩ জুন) সকাল ৯টা থেকে ১২ টা, মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ২টা, বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলম বিরতি পালন করা হয় এবং শনিবার (২৮ জুন) কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বেনাপোল কাস্টমসে ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলছে

Update Time : ০৩:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫