Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

তানোরে জামায়াতের জনপ্রতিনিধি প্রার্থী ও ইউনিট দায়িত্ব শীল সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ১৯ Time View

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে জামায়াতের জনপ্রতিনিধি প্রার্থী ও ইউনিট দায়িত্ব শীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মুন্ডুমালা কামিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের নায়েবী আমীর, সাবেক এমপি ও রাজশাহী ১(তানোর গোদাগাড়ী) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা আনিসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ড ওবায়দুল্লাহ, মুন্ডুমালা পৌর আমীর অধ্যাপক আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে মজলিসে শুরা সদস্য মেম্বার সেকান্দার আলী প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে নায়েবে আমীর হাফেজ সৈয়দ আলী।

প্রধান অতিথি এমপি প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জের। সুতরাং সাধারণ ভোটারদের মন জয় করতে হবে। তাদের বলতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কখনোই শান্তি আসতে পারে না। নতুন বাংলাদেশ গড়তে হলে সৎ প্রার্থী কে ভোট দিতে হবে। ভোটারদের বোঝাতে হবে ভোটের সময় সামান্য টাকায় নিজেকে বিক্রি করা যাবেনা। যারা লাখলাখ টাকা খরচ করে জনপ্রতিনিধি হয় তারা সে খরচের দ্বিগুণ টাকা লুটপাট করবে। সুতরাং দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে জামায়াতের বিকল্প নেই। কারন দেশ স্বাধীনের পর থেকে অনেকে শাসন করেছেন, কিন্তু দূর্ভোগ্য হলেও সত্য জাতির ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। যারা অযথা জামায়াত কে নিয়ে সমালোচনা করেন তাদের কে আহবান জানাব আমাদের সভায় আসুন দেখুন আমরা কি করি। এজন্য আগামী জাতীয় স্থানীয় নির্বাচনে সৎ যোগ্য প্রার্থী কে আপনারা ভোট দিবেন। যাতে করে এলাকার উন্নয়ন, ভোটারদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে।

তিনি আহবান জানান, ফ্যাসিস্ট স্বৈরাচার কে বিদায় করতে জাতি যে ভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, আগামী জাতীয় নির্বাচনে আর যাতে কোন স্বৈরাচার না আসতে পারে এজন্য এক কাতারে আসতে হবে, তাহলেই যে আশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সে আসা বাস্তবে রুপ নিবে। এসময় উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্ব শীল নেতারা উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

তানোরে জামায়াতের জনপ্রতিনিধি প্রার্থী ও ইউনিট দায়িত্ব শীল সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ১১:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫