Dhaka ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ১৩ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ইশরাত জাহান হাসি নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৭ জুন) সকালে নগরীর হেতমখাঁ কাস্টমস অফিস মোড়ের একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় তার প্রেমিক (নাহিদ) মেসের নিচে উপস্থিত ছিলেন এবং পুলিশ তাকে আটক করেন।

নিহতের বাড়ি নাটোর জেলার বনপাড়া থানায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, “মেডিকেলে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ মর্গে পাঠানো হয়।”

প্রত্যক্ষদর্শীরা জানান, “একটা ছেলের সঙ্গে হাসির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। তার সঙ্গে হয়ত হাসির কোনো মনোমালিন্য হয়েছে যেটা থেকে সে আত্মহত্যা করতে পারে।”

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, “বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ বলেন, “প্রেমিকের সঙ্গে ব্রেকআপ হওয়ার এমন ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এবং নিহতের পরিবার থানায় এসেছে। ছেলেকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছেন যে মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো।”

তিনি আরো বলেন, “রাতে ছেলেটি মেয়ের মেসের সামনে গিয়েছিল এবং তাকে ভিডিও কলে রেখে মেয়েটি আত্মহত্যা করেছে।”

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

Update Time : ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫