Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

তানোরে-বায়া সড়কে বর্ষার শুরুতেই বিভিন্ন স্থানে বড় বড় গর্ত জীবনের ঝুকি নিয়ে চলাচল

  • Reporter Name
  • Update Time : ০২:৫৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ১৭ Time View

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর সড়কের বায়া মোড় থেকে কাশেম বাজার মোড় পর্যন্ত বেশ কয়েকটি স্থানের রাস্তা ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে ট্রাক বাস সিএনজিসহ মটরসাইকেল।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিন তানোর কাশেম বাজার মোড় থেকে বায়া সড়কে গিয়ে দেখা গেছে, কালীগঞ্জ বাজার মোড়, দেওতলা মোড়ের দক্ষিণের রাস্তা, চান্দুড়িয়া চকির ঘাট ব্রিজের সামনে, হাড়দহ বিলের মাঝের নাইস গার্ডেনের সামনের কয়েকটি স্থান, বাঘধানী মোড়ের পূর্ব দিকে এবং পশ্চিম দিকের রাস্তা এবং বাঘসারা মোড়ের উত্তর দিকে ও দক্ষিণ দিকের বিশাল এলাকা জুড়ে বিভিন্ন স্থানে ছোট বড় বেশ কিছু গর্তের সৃষ্টি হয়েছে।

ফলে, বর্ষার শুরুতেই বৃষ্টির পানি জমে থাকার পাশাপাশি পিচ্ছিল হয়ে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ট্রাক, বাস, ট্রলি, সিএনজি ও মটরসাইকেল চালকসহ যানচলাচলে চরম দূর্ভোগ ও জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে।
রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙে গেছে এবং খানাখন্দে ভরে গেছে। দীর্ঘদিন ওই রাস্তাটির ভাঙ্গা স্থান গুলো সংস্কার না করায় বর্ষার বৃষ্টির পানি জমে থাকছে। রাস্তাটির বিভিন্ন স্থানের গর্তের কারনে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।ফলে জনসাধারণকে চরম দুর্ভোগ ও জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

অপর দিকে বাঘধানী ও দুয়ারীর মোড়ে পুরোনো ব্রিজ ২টি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও ওই ব্রিজ দিয়ে চলাচল করছে যান যান বাহন। তবে, ওই দুই ব্রিজের পার্শ্বেই পৃথক ২টি ব্রিজ নির্মান কাজ শেষ হয়েছে। কিন্তু সংযোগ সড়করর কাজ সম্পূর্ণ না হওয়ায় চালু করা হয়নি ব্রিজ ২টি। পুরোনো ব্রিজ ২টির উপর দিয়েই জীবনের ঝুকি নিয়েই যানবাহন চলাচল করছে। ওই ব্রিজ ২টিরও বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। যেকোন সময় ওই ব্রিজ ২টিতে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা করছেন চলাচল কারীরা। তাই দ্রুত নতুন ব্রিজের সংযোগ সড়কের কাজ শেষ করে নতুন দ্রিজ ২টি চালুর দাবি জানিয়েছেন চলাচলকারীরা।

এই বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাসহ চরাচলকারী যানবাহনসহ জরুরি প্রয়োজনে শহরে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, বায়া মোড় থেকে কাশেম বাজার পর্যন্ত সড়কের হাড়দহ বিল পর্যন্ত তানোর উপজেলার মধ্য রয়েছে। বায়া মোড় থেকে বাঘধানী মোড়ের ব্রিজের উত্তর দিকে হাড়দহ বিল পর্যন্ত পবা উপজেলার সীমানা। তিনি বলেন, ভেঙ্গে ছোট বড় গর্তের সৃষ্টি হওয়া স্থান গুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হচ্ছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

তানোরে-বায়া সড়কে বর্ষার শুরুতেই বিভিন্ন স্থানে বড় বড় গর্ত জীবনের ঝুকি নিয়ে চলাচল

Update Time : ০২:৫৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫