Dhaka ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বড়াইগ্রামে শিশু আবীরের মাথা ও মুখমন্ডল ইট দিয়ে থেঁতলে হত্যা করেছে পাষণ্ডরা

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ১৮ Time View

শাজাহান পাঠান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাস হোসেন আবীর (৯) এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথা ও মুখ ইট দিয়ে থেঁতলে তাকে নৃশংসভাবে হত্যা করেছে পাষন্ডরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশু আবীরের লাশ পাওয়া যায় বাড়ি থেকে সামান্য দূরে উপজেলার বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা এলাকার নির্মাণাধীন একটি মসলা ফ্যাক্টরী সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশে। নিহত আবীর বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা মহল্লার মিলন হোসেনের একমাত্র ছেলে ও বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র।

স্থানীয় জনগণ ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আবীর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তার কাছে একটি দামী এন্ড্রয়েড মোবাইল ফোনও ছিলো। সন্ধ্যা গড়িয়ে এলেও আবীর বাড়িতে না ফেরায় মা-বাবা ও স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর নিখোঁজ হওয়ার ৫ ঘন্টা পর রাত ৯টার দিকে আবীরের রক্তমাখা সাইকেলটি মসলা ফ্যাক্টরীর পাশে পড়ে থাকতে দেখে স্বজনরা। এরপর মাটিতে রক্তের দাগ অনুসরণ করে নির্মাণাধীন ফ্যাক্টরী সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ খুঁজে পায়। এসময় তার মাথার আশেপাশে কয়েকটি আস্ত ইট পাওয়া যায়। যা দিয়ে শিশু আবীরের মাথায় ও মুখে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করা হয়।

শিশু আবীরের পিতা মিলন হোসেন সৌদিআরবে চাকরী করেন। গত কোরবানি ঈদের আগে বাড়িতে আসে। ছেলের লাশ জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে বার বার বলছিলো ‘এভাবে আমার ছেলেকে যারা খুন করেছে তাদের লাশও আমি দেখে মরতে চাই। আমি খুনীদের ফাঁসি চাই।’

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, এই নৃশংস হত্যাকান্ড যারাই ঘটিয়েছে তারা কেউই আইনের জাল থেকে বের হয়ে যেতে পারবে না। ইতোমধ্যে খুনিদের চিহ্নিত ও আটক করতে পুলিশ সহ গোয়েন্দা সংস্থার টীম মাঠে নেমেছে। আশা করি খুব তাড়াতাড়িই খুনিদের আটক করতে সক্ষম হবো৷

এদিকে শিশু আবীরকে নৃশংসভাবে হত্যার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে সর্বত্র। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের নাটোর জেলা আহ্বায়ক ও বড়াল প্রেসক্লাবের আহ্বায়ক অমর ডি কস্তা তার ফেসবুকে আবীরের ব্যবহৃত সাইকেল ও স্কুলের ইউনিফর্ম পড়া ছবি এবং ভুট্টা ক্ষেতের পাশে পড়ে থাকা মরদেহের ছবি পোস্ট করে খুনীদের উদ্দেশ্য করে লিখেন, “কিরে অমানুষরা তোরা কেন পৃথিবীতে? এই টুকু ছেলে কি এমন ক্ষতি করেছে তোদের? তোরা কি আল্লাহকে একটুও ভয় করিস না? হে খোদা তুমি এসব পশুদের কেন বাঁচিয়ে রেখেছো? কতটা নির্মম হত্যাকান্ড! “। ঠিক এভাবে নাটোর সময়, নাটোর মিডিয়া, নাটোর সমীকরণ, নাটোর সময়কাল সহ বিভিন্ন ফেসবুক নিউজ পেইজে ভিডিও প্রকাশ হলে হাজার হাজার মানুষ এই হত্যাকান্ডের নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং খুনীদের আটক করে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবী জানান।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বড়াইগ্রামে শিশু আবীরের মাথা ও মুখমন্ডল ইট দিয়ে থেঁতলে হত্যা করেছে পাষণ্ডরা

Update Time : ০২:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫