Dhaka ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রুয়েটের সঙ্গে স্বাস্থ্যসেবা উন্নয়নে সমঝোতা চুক্তি

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ২২ Time View

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও সমন্বিত, সহজতর ও সময়োপযোগী করতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং এবং ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আশরাফুল ইসলাম। আরও বক্তব্য দেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ও চীফ মেডিকেল অফিসার ডা. মো. মোকসেদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের রাজশাহী শাখার ইনচার্জ মো. সাইদুর রহমান, ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এজিএম (এডমিন) মোস্তাফিজুর রহমান, ইবনে সিনা ট্রাস্ট রাজশাহী শাখার সিনিয়র এসিস্টেন্ট ম্যানেজার ও বিজনেস ডেভেলপমেন্ট জোনাল ইনচার্জ জি.এ. রায়হান সহ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা প্রমুখ।

এই চুক্তির আওতায় রুয়েটের শিক্ষার্থী ও তাঁদের পিতা-মাতা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের আত্মীয়স্বজন রাজশাহীর ইবনে সিনা ট্রাস্ট ডি-ল্যাব শাখায় প্যাথলজি পরীক্ষায় ৪০ শতাংশ, রেডিওলজিক্যাল পরীক্ষায় ৩০ শতাংশ এবং পিসিআর পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসেবা পাবেন। পাশাপাশি, রুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ও তাঁদের আত্মীয়স্বজন ইবনে সিনা ট্রাস্টের যেকোনো শাখা থেকে প্যাথলজি পরীক্ষায় ৩৫ শতাংশ, রেডিওলজিক্যাল পরীক্ষায় ৩০ শতাংশ এবং পিসিআর পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড়ে সেবা নিতে পারবেন। সেবাগ্রহণের সময় রুয়েট সংশ্লিষ্ট পরিচয়পত্র বা উপযুক্ত প্রমাণপত্র প্রদর্শন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এবং ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আশরাফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক চুক্তিতে স্বাক্ষর করেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রুয়েটের সঙ্গে স্বাস্থ্যসেবা উন্নয়নে সমঝোতা চুক্তি

Update Time : ০৭:৪৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫