Dhaka ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

৪র্থ দিনের মত বেনাপোলে কলম বিরতি পালিত

  • Reporter Name
  • Update Time : ০৭:৪১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৩ Time View

মনির হোসেন, বেনাপোল : জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ ও প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা দ্বিতীয় দফা কলম বিরতির বৃহস্পতিবার চতুর্থ দিন।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতির সাথে একত্বতা ঘোষণা করে বেনাপোল কাস্টমস হাউজে  কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী চতুর্থ দিনের মত আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কলম বিরতি পালিত হয়েছে। কাস্টম হাউসে আমদানি-রফতানি সংক্রান্ত কোনও শুল্কায়নের কাজ হয়নি। অফিস খোলা থাকলেও কর্মকর্তাদের টেবিলে দেখা যায়নি। বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার। এর ফলে আমদানি-রফতানি সংক্রান্ত কোনও বিল অব এন্টি দাখিল করা যায়নি। কলম বিরতির কারণে ১২টা বাজতেই কাস্টমস কর্মকর্তারা কলম বিরতিতে চলে যান। কাস্টমস হাউস থেকে সকল ব্যবসায়ীদেরকে বের হয়ে আসতে দেখা যায়। তবে এ সময়ে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরে লোড আনলোড কার্যক্রম ও যাত্রী পরিষেবা স্বাভাবিক আছে বলে জানান বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘কলমবিরতির কারণে আমাদের পণ্য খালাসে জট তৈরি হচ্ছে। যদিও পরে কর্মকর্তারা ফাইলে সই করেছেন, কিন্তু ব্যাংক বিকাল ৪টার পর শুল্কের কোনও টাকা জমা নেয় না। এতে পুরো প্রক্রিয়াই বাধাগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যে।’

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা স্বাক্ষরিত এক প্রেসনোটের মাধ্যমে জানিয়েছেন, আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রফতানি ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের ঢাকাস্থ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম-বিরতি এবং ঢাকার বাইরে স্ব-স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলম-বিরতি চলবে। প্রেসনোটে আরো জানানো হয়েছে, আগামী ২৭ জুনের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সব বদলি আদেশ বাতিল না করা হলে এবং এনবিআর চেয়ারম্যান অপসারণ করা না হলে আগামী ২৮ জুন থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন  ও সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘মার্চ টু এনবিআর’ পালিত হবে। সার্বিক পরিস্থিতিতে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

আগামী ২৮ জুন থেকে কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

৪র্থ দিনের মত বেনাপোলে কলম বিরতি পালিত

Update Time : ০৭:৪১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫