Dhaka ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

যশোরে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৩ Time View

মনির হোসেন, বেনাপোল : যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন, গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৬ জুন) ভোর ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মিলন (৪০) এবং উপশহর সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুই (৩০)।

আহতরা হলেন—বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) এবং যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, তারা একটি প্রাইভেটকারে করে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে নতুনহাট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মিলন ও জুই নিহত হন।

গুরুতর আহত মামুন ও মাসুদকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

যশোরে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত

Update Time : ০৭:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫