Dhaka ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মোহনপুরে মাদরাসা ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ২১ Time View

স্টাফ রিপোর্টার : পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পৃথিবী গঠনের লক্ষ্যে রাজশাহীর মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গ্র্যাজুয়েট ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার মৌগাছি ইউনিয়নের চাঁদপুর-নওপাড়া হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে গাছ উপহার দেওয়া হয়। এদিন কাঁঠাল, আম, জাম, পেয়ারা, ডালিম, আমলকি, তেঁতুল, জলপাই, খেজুর, কদবেল ও নীমসহ প্রায় ৩০০টি ফলদ ও ভেষজ বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন মৌগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির, ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মো. সাদেকুল আলম।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- মোহনপুর উপজেলা বিএনপি নেতা কাজিম উদ্দিন, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিক, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মাইনুল ইসলাম বেলালী, শিক্ষক মো. মনিরুজ্জামান, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য মাসুদ পারভেজ, মোতাসিম বিল্লাহ মাসুম, নাজমুল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মোহনপুরে মাদরাসা ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ

Update Time : ০৬:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫