Dhaka ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে নিরাপদ খাদ্য ও অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (২৪ জুন) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নিরাপদ খাদ্য ও অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজশাহী জেলা কার্যালয় এই সেমিনার আয়োজন করে। সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিন।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমাদের সবাইকে নিরাপদ খাবার প্রস্তুত ও গ্রহণের বিষয়ে সচেতন হতে হবে। সরকারি সংস্থা, ব্যবসায়ী এবং ভোক্তা সকলে মিলে যদি আমরা একযোগে কাজ না করি, তাহলে নিরাপদ খাদ্য নিশ্চিত করার এই লড়াইয়ে সফল হওয়া কঠিন হবে। তিনি খাদ্য উৎপাদন ও বিপণন পর্যায়ে নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন। প্রবন্ধে তিনি নিরাপদ খাদ্যের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীন, রাজশাহী বিভাগীয় কনজিউমার অ্যাসোসিয়েশনের (ক্যাব) সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজিটি নাজনীন, ‘সোনার দেশ’ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাতসহ জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে খাদ্য প্রস্তুতকারী থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এককভাবে এই সমস্যার সমাধান সম্ভব নয়। নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে আরও কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা চালাতে হবে। শুধু জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নয়, খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি করাও জরুরি।

সেমিনার শেষে একই স্থানে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে নিরাপদ খাদ্য ও অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Update Time : ০৫:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫