Dhaka ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ “বাঘা থানা” ও অফিসার ইনচার্জ (ওসি) আ,ফ,ম আসাদুজ্জামান

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ১৭ Time View

স্টাফ রিপোর্টার,বাঘা : মে ২০২৫ মাসের রাজশাহী জেলার অপরাধ পর্যালোচনা সভায় দৃষ্টান্তমূলক অপরাধ দমন কার্যক্রম পরিচালনার জন্য বাঘা থানা এবং অফিসার ইনচার্জ (ওসি) আ,ফ,ম আসাদুজ্জামান পিপিএম পেয়েছেন বিশেষ সম্মাননা ও স্বীকৃতি। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে (৩য় বারের মতো) অত্র থানায় কর্মরত এএসআই (নিঃ) আব্দুল মালেক নির্বাচিত।

এই মাসিক মূল্যায়ন সভায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী, সর্বাধিক মাদক উদ্ধারকারী এবং ছিনতাইকারী গ্রেফতারে গুরুত্বপূর্ণ অবদান রাখা পুলিশ সদস্যদের মাঝে অর্থ পুরস্কার বিতরণ করা হয়। তবে জেলার মধ্যে সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য ওসি আসাদুজ্জামান নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে এবং তাঁর নেতৃত্বে বাঘা থানা অর্জন করে শ্রেষ্ঠ থানার মর্যাদা।

রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম পিপিএম ওসি আসাদুজ্জামানের হাতে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ থানার সম্মাননা এবং অর্থ তুলে দেন।

দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকালে অফিসার ইনচার্জ (ওসি) আ,ফ,ম আসাদুজ্জামান পিপিএম একজন পেশাদার, বিচক্ষণ এবং মানবিক নেতৃত্বের অধিকারী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর নেতৃত্বে বাঘা থানা শুধু অপরাধ দমনে নয়, নাগরিকবান্ধব পুলিশিং, দ্রুত সেবা প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমেও প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।

তিনি মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিল, ছিনতাইকারী ও অপরাধ চক্র দমনসহ নাগরিক নিরাপত্তা রক্ষায় নিরলস পরিশ্রম করে চলেছেন। অফিসার ইনচার্জ (ওসি) আ,ফ,ম আসাদুজ্জামান মনে করেন, একজন পুলিশ অফিসারের প্রকৃত সফলতা তখনই আসে, যখন সাধারণ মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারে।

এমন সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, এই স্বীকৃতি কেবল আমার একার নয়, পুরো বাঘা থানা পুলিশের কঠোর পরিশ্রমের ফল। আমরা প্রতিনিয়ত নাগরিকদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

বাঘা থানার এই অর্জন পুরো থানার জন্যই এক অনন্য গৌরবের মুহূর্ত। এমন নেতৃত্ব ও পারফরম্যান্স আগামী দিনে আইন-শৃঙ্খলা রক্ষায় অন্যান্য থানা গুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহী জেলার শ্রেষ্ঠ “বাঘা থানা” ও অফিসার ইনচার্জ (ওসি) আ,ফ,ম আসাদুজ্জামান

Update Time : ০৪:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫