Dhaka ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি বাংলা পরীক্ষা স্থগিত বিজ্ঞপ্তিটি ভুয়া,বিভ্রান্ত না হওয়ার আহবান পরীক্ষা নিয়ন্ত্রকের

  • Reporter Name
  • Update Time : ০৭:১৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৫ Time View

মনির হোসেন, বেনাপোল : এইচএসসি বাংলা প্রথমপত্রের পরীক্ষা স্থগিত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিজ্ঞপ্তিটি ভুয়া (ফেক)। ভুয়া এই বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। আগামী ২৬ জুন অনুষ্ঠেয় বাংলা প্রথম পত্রের প্রশ্ন অনিয়ম ও চুরি হয়েছে এমন শিরোনামে বিজ্ঞপ্তি দিয়ে কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। বিষয়টি বোর্ড কর্তৃপক্ষের নজরে আসার পর সেটি ভুয়া দাবি করে পরীক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এসব বিভ্রান্তিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হতে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বোর্ড কর্তৃপক্ষ এটিকে স্রেফ ভুয়া বলে দাবি করেছে।

আজ রোববার (২২ জুন) বিকেলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান। বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা নিয়ে ভুয়া খবর ছড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

সারা দেশের মতো যশোর শিক্ষা বোর্ডের অধীন ২৬ জুন এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে যশোর বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তিতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নাম উল্লেখ করে ভুয়া স্বাক্ষর করা হয়েছে। ভুয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র বিষয়ের প্রশ্নপত্র অনিয়ম ও চুরি হওয়ার প্রমাণ পাওয়া গেছে। শিক্ষার্থীদের স্বার্থ ও পরীক্ষার নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যে ২৬ জুনের অনুষ্ঠেয় বাংলা প্রথম পত্র পরীক্ষাটি স্থগিত করা হলো। পরে পরীক্ষার তারিখ জানানো হবে। বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। অনেক পরীক্ষার্থী সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করেন। পরে বোর্ড কর্তৃপক্ষের নজরে এলে আজ দুপুরে বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিনের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বোর্ডের সব ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগমাধ্যমে কে বা কারা পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর জাল করে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে; যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং পরীক্ষা আইনে অপরাধ। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি বোর্ড কর্তৃপক্ষ প্রকাশ করেনি। প্রকাশিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ২০২৫ যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে প্রফেসর ড. মো. আব্দুল মতিন গণমাধ্যমকে বলেন, ‘কে বা কারা ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে-তা নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এই জালিয়াতি করেছে কোনো একটিপক্ষ। আমরা পরীক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছি। জালিয়াত চক্রদের ধরতে আইনগত ব্যবস্থা নিতে থানায় অভিযোগ করেছি। তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।’

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক কাজী বাবুল হোসেন বলেন, ‘বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।’

প্রসঙ্গত, যশোর শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এ বছর খুলনা বিভাগের ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় বসবে, যা গত বছরের তুলনায় ৬ হাজার ১৯৪ জন কম। গত বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ২২ হাজার ৫১১ জন। এ বছর যশোর বোর্ডে কেন্দ্রের ভেন্যু প্রথা বাতিল করা হয়েছে। তবে এবার নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নিজ কেন্দ্রের ভেন্যুতে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না। ভেন্যু প্রথা বাতিল করায় এবার ৬টি কেন্দ্র বেড়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি বাংলা পরীক্ষা স্থগিত বিজ্ঞপ্তিটি ভুয়া,বিভ্রান্ত না হওয়ার আহবান পরীক্ষা নিয়ন্ত্রকের

Update Time : ০৭:১৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫