Dhaka ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাবিতে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে মৌন র‌্যালি

  • Reporter Name
  • Update Time : ০৭:১১:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১৫ Time View

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঐতিহাসিক পলাশী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় ‘সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ’ এর ব্যানারে এক মৌন র‌্যালির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত বক্তব্য শেষে র‌্যালিটি শুরু হয়ে প্যারিস রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, আজকের দিনে আমাদের শিক্ষা নেওয়া উচিত যদি বিশ্বাসঘাতকতা করা ও রাজনৈতিক ঐক্য না থাকে তাহলে একটা জাতি ও জনগোষ্ঠীর জীবনে অন্ধকার সময় নেমে আসে। পলাশী যুদ্ধ এই শিক্ষাটিই আমাদের বারবার দেয়।

তিনি বলেন, আমার মনে হয় এই শিক্ষা আমাদের যেভাবে গ্রহণ করার কথা এখনো সেভাবে গ্রহণ করতে পারিনি। এই শিক্ষাটি গ্রহণ করার জন্য উপযুক্ত মন-মানসিকতা প্রয়োজন। এই পলাশী দিবস আমাদের নতুন করে চিন্তা করতে শিখাবে যে, রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে একধরনের ঐক্য এবং ব্যক্তিস্বার্থে জাতীয় সম্পদ জলাঞ্জলি দেওয়ার চিন্তাভাবনা কিভাবে বিষময় হতে পারে।

প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আজকের দিন থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের মাঝে যারা মীরজাফর আছে তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া ও তাদের থেকে দূরে থাকা। যারাই দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আর এটাই আজকের দিনের অন্যতম অঙ্গিকার হওয়া দরকার।

ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বলেন, পলাশীর প্রান্তরে আমরা যে শুধু রাজ্য হারিয়েছি, শাসন হারিয়েছি তাই নয় আমাদের শিল্প সাহিত্য চর্চার দিকটিরও পরিবর্তন হয়েছে। আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া দেওয়া হয়েছে ভিন্ন সংস্কৃতি। এই স্বাধীন বাংলাদেশে, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আমরা পলাশীর সকল শহীদের কে স্মরণ করছি এবং আমারা আমাদের এই নতুন বাংলাদেশ কে গড়ে তুলতে চাই শিল্প সাহিত্য সংস্কৃতির এবং সার্বভৌমত্বের দিক থেকে যাতে সর্বদা প্রস্তুত থাকতে পারি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের সভাতিত্বে ও উত্তরণ প্রকাশের প্রকাশক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপ উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান, ম্যাটেরিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জি এম সফিউর রহমান, চারুকলা বিভাগের অধ্যাপক ড. হীরা সোবহান, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাকিব মৃধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেশকাত চৌধুরী মিশু, উর্দু বিভাগের সাবেক ছাত্র জাকির হোসেন, ছাত্র ফেডারেশন রাবি শাখার সাবেক সভাপতি রায়হান আলী প্রমুখ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাবিতে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে মৌন র‌্যালি

Update Time : ০৭:১১:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫