Dhaka ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নিয়ামতপুরে সাংবাদিক শাহজাহান শাজুকে সম্মাননা স্মারক প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১০ Time View

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায় দিন এর উপজেলা প্রতিনিধি শাহজাহান শাজুকে সম্মাননা স্মারক প্রদান করেছে বেসরকারি সংস্থা (এনজিও) ঘাসফুল।

সোমবার (২৩জুন) বিকেলে উপজেলা ভাবিচা ইউনিয়নের রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘাসফুলের সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা এবং ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

ভাবিচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিয়া মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর ঘাসফুলের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী কোহিনুর ইসলাম, ঘাসফুল স্মার্ট প্রকল্পের কামরুল হাসান, ঘাসফুল স্বাস্থ্য কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা ইমরান হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক, ক্রীড়াবীদ, প্রবীন ব্যক্তিত্ব, সফল জননীসহ বিভিন্ন ক্যাটাগরীতে সম্মাননা প্রদান করা হয়।

এসময় সাংবাদিক শাহজাহান শাজুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সাংবাদিক শাহজাহান শাজু দীর্ঘদিন ধরে নিয়ামতপুর উপজেলার সামাজিক, অর্থনৈতিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে নিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছেন। যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। তাঁর এই অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়েছে, যা ভবিষ্যতেও সাংবাদিক সমাজকে উৎসাহিত করবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নিয়ামতপুরে সাংবাদিক শাহজাহান শাজুকে সম্মাননা স্মারক প্রদান

Update Time : ০৬:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫