Dhaka ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বেনাপোল কাস্টমস হাউজে ফের ‘কলম বিরতি’

  • Reporter Name
  • Update Time : ০৫:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৩ Time View

মনির হোসেন, বেনাপোল : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে সোমবার (২৩ জুন) থেকে ফের কলমবিরতি চলছে বেনাপোল কাস্টমস হাউজে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবির সাথে একাত্মতা ঘোষনা করে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কলমবিরতি চলছে। তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি ও চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রীসেবা চালু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত কাস্টমস হাউজে আমদানি-রফতানি সংক্রান্ত কোন শুল্কায়নের কাজ হবে না। কাস্টম হাউসের প্রধান ফটকে কলম বিরতির ব্যানার ঝুলিয়ে দেয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কাস্টমস হাউসের অনলাইন সার্ভার। জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার বন্ধ থাকার কারণে আমদানি-রফতানি সংক্রান্ত কোন বিল অব এন্টি দাখিল করা যাচ্ছে না। দুপুর ১২ টার পর থেকে পুনরায় কাজ চলবে। তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি স্বাভাবিক ছিল। কলম বিরতির কারণে নতুন করে কোন পণ্যের আইজিএম ইস্যু করা হয়নি। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রফতানি হয়েছে। দুপুর ১২ টার পর থেকে নতুন আইজিএম ইস্যু করা হবে।

বেনাপোল কাস্টমস হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, অবিলম্বে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তার মাধ্যমে রাজস্ব সংস্কার বিষয়ক কার্যক্রম সময়ক্ষেপণ বৈ কিছু নয় বলে মনে করে ঐক্য পরিষদ। আগে থেকেই ঐক্য পরিষদ রাজস্ব ভবনে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এনবিআর গঠিত কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যথাযথ প্রতিনিধিত্ব থাকতে হবে। যে কোনো ধরনের প্রতিহিংসামূলক বদলি ও নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে। এ কারণেই দেশের অন্যান্য কাস্টমস হাউসের ন্যায় বেনাপোল কাস্টমস হাউসেও তিন ঘন্টা কলমবিরতি পালন করা হচ্ছে। কেন্দ্রীয় দাবি আদায় না পর্যন্ত এই কলমবিরতি চলবে। তিনি বলেন, কেন্দ্রীয় সংস্কার ঐক্য পরিষদ যে সিদ্ধান্ত নেবে আমরা তা পালন করবো।

সরকার গত ১২ মে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে গত ২৬ মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলমবিরতি কর্মসূচি পালন করেন এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা।

গত ২৫ মে রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, এনবিআর বিলুপ্ত নয়, বরং এ প্রতিষ্ঠানকে ‘স্বাধীন ও বিশেষায়িত’ বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এর ফলে ২৬ মে কলমবিরতির কর্মসূচি প্রত্যাহার করে এনবিআর। তবে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ ও তাকে অসহযোগিতার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বেনাপোল কাস্টমস হাউজে ফের ‘কলম বিরতি’

Update Time : ০৫:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫