Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নদীতে নিখোঁজের তিন দিন পর মিলল কলেজ শিক্ষার্থীর লাশ

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১৩ Time View

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় নদীতে নিখোঁজের তিন দিন পর মিরাজুল ইসলাম তমাল (১৮) নামের এক কলেজশিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ছাত্রশিবিরের ওয়ার্ড পর্যায়ের নেতা ছিলেন। আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাইঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন।

তমাল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা হারুনুর রশিদের ছেলে ও নয়মাইল জামালপুর এলাকার শিবিরের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ জুন সকালে তমাল পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে কাজিপুরের যমুনা নদীতে গোসল করতে নামেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সকাল ৯টার দিকে মেঘাইঘাট এলাকায় নদীতে তাঁর লাশ ভেসে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নদীতে নিখোঁজের তিন দিন পর মিলল কলেজ শিক্ষার্থীর লাশ

Update Time : ০৮:৩৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫