Dhaka ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বেনাপোলে গুণিজন সংবর্ধনা দিল ঢাকাস্থ বেনাপোল সমিতি

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ১৮ Time View

মনির হোসেন, বেনাপোল : যশোরের বেনাপোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্বাচিত বিদ্যালয়  পরিচালনা পর্ষদের পাঁচ ৫ সভাপতিকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ বেনাপোল সমিতি।

রোববার (৮ জুন) বেনাপোল বাজারে অবস্থিত সানরূপ হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিন শতাধিকের মতো বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।

ঢাকাস্থ বেনাপোল সমিতির সভাপতি রেজওয়ান আক্তার শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিতি ছিলেন, যশোর জেলা প্রশাসক মো. আযহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন, প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ¦ মফিজুর রহমান সজন, হবিবর রহমান হবি, মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোলের সুধি সমাজসহ সমিতির সদস্য গন।

সংবর্ধনা পাওয়া ব্যক্তিরা হলেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শামিম আলম খান, বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নাসির উদ্দীন ও মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান হবি।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আযহারুল ইসলাম বলেন, এখন সময় এসেছে সমাজকে পরিবর্তন করার। এসময়টাকে কাজে লাগাতে হবে। সমাজের সচেতন নাগরিকদের সু-সমাজ গড়তে এগিয়ে আসার আহবান করেন তিনি। সংবর্ধনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সম্মাননা ক্রেস্ট তুলে দেন ৫ বিদ্যালয়ের নির্বাচিত ৫ সভাপতিকে।

জানা যায়, ঢাকায় বসবাসরত বেনাপোলের বিভিন্ন পেশাজীবী মানুষদের নিয়ে গঠিত ঢাকাস্থ বেনাপোল সমিতি। বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে পরস্পরের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক ধরে রাখা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমিতির মূল লক্ষ্য। এ চিন্তা ভাবনাকে সামনে রেখে শাপলা ও হারুন নামে দুই সাংস্কৃতিক কর্মী দেখা স্বপ্ন ২০১৭ সালের ২৭ আগস্ট বাস্তবায়নে সমিতির যাত্রা শুরু হয়। বর্তমানে দুই শতাধিকের বেশি সদস্য যুক্ত হয়েছে এ সমিতিতে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বেনাপোলে গুণিজন সংবর্ধনা দিল ঢাকাস্থ বেনাপোল সমিতি

Update Time : ০৩:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫