Dhaka ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে ঈদ জামাতে বিশ্বশান্তি ও দেশের মঙ্গলের জন্য প্রার্থনা

  • Reporter Name
  • Update Time : ০২:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ৬০ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শহরের বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

এছাড়াও রাজশাহীর সাহেববাজার বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৭টায়। নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে সকাল ৭টা ও ৮টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে মুসল্লিরা বিশ্বশান্তি ও দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করেন। দোয়া করা হয় ইসরায়েলের আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনের মুসলমানদের জন্য। সর্বপরি দেশের সমৃদ্ধি, কল্যাণ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহে রাজশাহী বিভাগীয় কমিশনার এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহীর সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এখানে ঈদের নামাজ আদায় করেন। এ সময় তিনি বলেন, এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেশবাসীকে হতাশ করেছে। জনগণ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে ঈদ জামাতে বিশ্বশান্তি ও দেশের মঙ্গলের জন্য প্রার্থনা

Update Time : ০২:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫