স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজাসহ ফজলে রাব্বী হৃদয় (২৩) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এ অভিযান চালান।
দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয়াপাড়া গ্রামে কুদ্দুস মোল্লার বাড়িতে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তির অবস্থানের খবর পেয়ে ডিবি পুলিশ এ অভিযান চালায়। এ সময় ৫৭ কেজি গাঁজাসহ রাব্বীকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রহিম মোল্লা নামের আরেকজন পালিয়ে যান।
এ ঘটনায় দুজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার রাব্বীকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বাড়ি নয়াপাড়া গ্রামেই।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 









