Dhaka ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:৫১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১৫ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ মো. আব্দুল মমিন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার আব্দুল মমিন হলেন গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।

শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজবাড়ী হাট এলাকার চৈতন্যগ্রামগামী সড়কের হঠাৎপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে আব্দুল মমিনকে গ্রেপ্তারের সময় তার পরিহিত লুঙ্গির কোঁচর থেকে মুখবন্ধ একটি সাদা পলিথিনে রাখা ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আব্দুল মমিনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

Update Time : ১১:৫১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫