Dhaka ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীর হাসিবুর হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১৫ Time View

অনলাইন ডেস্ক : রাজশাহীর দুর্গাপুরের হাসিবুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রেজাউল হককে (৪৮) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানি ও র‌্যাব-৪ এর মিরপুর ক্যাম্পের একটি যৌথ দল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে রাজধানীর জোনাকি রোড সংলগ্ন আহমদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

রেজাউল হক রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায়, আবুল কাশেম নামের এক ব্যক্তির সঙ্গে একই গ্রামের আসামি আবু সালেহ বাবুর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত ১৪ মে অনন্তপুর মাঠে বিরোধপূর্ণ জমির মাপজোখ করা হচ্ছিল। তখন সংঘর্ষে আবুল কাশেমের ছেলে হাসিবুর গুরুত্বর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুর মারা যান।

র‌্যাব জানায়, এ ঘটনায় হাসিবুরের বাবা আবুল কাশেম বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৮ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রেজাউল। গ্রেপ্তারের পর তাকে দুর্গাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীর হাসিবুর হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

Update Time : ০৩:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫