Dhaka ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে দুদকের অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৯:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ১৩ Time View

স্টাফ রিপোর্টার,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় প্যাথোলোজী বিভাগের রশিদ ছাড়া নগদ টাকা হাতে নেওয়াসহ বেশ কিছু অনিয়ন ও দুর্নীতির প্রমাণ পেয়েছে। এছাড়াও সফটওয়ার থাকা সত্তেও কাচা রশিদের মাধ্যমে টাকা নেওয়ার প্রমাণ পেয়েছে কর্তকর্তারা।

রবিবার (২৫ মে) সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ৬ ঘন্টা এ অভিযান পরিচালনা করে দুদক রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। অভিযানের শুরুতেই রোগী সেজে স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য সংগ্রহের পর সরাসরি অভিযান চালিয়েছেন। অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথোলজী বিভাগের রশিদ ছাড়া টাকা নেওয়া, জেনারেটর না চালানো, তিনটি কেবিনের মধ্যে একটি কেবিন স্টোর হিসেবে ব্যবহার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের বাথরুমের দরজা না থাকা ও বাথরুম অপরিস্কার দেখতে পান। অভিযানের সময় দুদকের কর্মকর্তাগণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডসহ নারী ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন।

রাজশাহী সমিন্বত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রুগী সেজে সেবাগ্রহীতা হিসেবে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান পরিদর্শন করি, বিভিন্ন শাখায় গিয়ে আমরা অনিয়্ম দেখতে পাই। এসব তথ্য কর্তপক্ষের কাছে পাঠানো হবে। অনুমতি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে এ কর্মকর্তা জানান।”

দুদকের এ অভিযানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী সমিন্বত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও নাদিরা বেগম।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে দুদকের অভিযান

Update Time : ০৯:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫