Dhaka ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

  • Reporter Name
  • Update Time : ১১:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৭১ Time View

অনলাইন ডেস্ক : জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তথ্য-উপাত্ত সংশোধনের আবেদন দ্রুততার সাথে নিষ্পত্তির লক্ষ্যে নির্ধারিত ‘ছক’ এ প্রতিবেদন পাঠাতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামান স্বাক্ষরিত এই নির্দেশনা মাঠপর্যায়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে গত মঙ্গলবার পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, ‘জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত আবেদনসমূহ দ্রুততার সাথে নিষ্পত্তির লক্ষ্যে আবেদনের ধরণ অনুসারে ‘সাধারণ, প্রবাসী এবং চাকুরিজীবী’ শ্রেণিতে ভাগ করে পৃথক তিনটি তদন্ত প্রতিবেদন ‘ছক’ সচিবালয়ের অনুমোদনক্রমে চূড়ান্ত করা হয়েছে। আবেদনকারীর পেশার ধরণ সম্পর্কে নিশ্চিত হয়ে তদন্তকারী কর্মকর্তা প্রযোজ্য ‘ছক’ (সংযুক্ত টি-১, টি-২ বা টি-৩) পূরণপূর্বক মতামত স্মারক নম্বরসহ অগ্রায়ণ পত্রাকারে নিষ্পত্তিকারী কর্মকর্তা বরাবর ইলেকট্রনিক্যালি প্রেরণ করবেন।’

জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য ছক টি-১ এ সাধারণ, ছক টি-২ এ প্রবাসী বাংলাদেশি এবং ছক টি-৩ এ চাকরিজীবীদের সরেজমিনে তদন্ত প্রতিবেদন নিষ্পত্তিকারী কর্মকর্তা বরাবর ইলেকট্রনিক্যালি পাঠাতে বলা হয়েছে। – বাসস

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

Update Time : ১১:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫