Dhaka ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বড়াইগ্রামে ঝড়ে দেয়াল ভেঙ্গে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ১৪ Time View

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ঝড়ের সময় তীব্র বাতাসে দেয়াল ভেঙ্গে পড়ে শিশুর ওপর। এতে তার মর্মান্তিক মৃত্যু হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম বিথি খাতুন (১১)। সে ওই গ্রামের কৃষক আবু বক্করের মেয়ে এবং নিজ এলাকায় ব্রাক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে লেখাপড়া করতো।

নিহতের চাচাতো ভাই হালিম হোসেন জানান, সন্ধ্যার দিকে ঝড়ো বাতাস শুরু হলে বিথি খাতুন ঘরে ঢুকার আগে বাড়ির মধ্যে প্রাচীরের সাথে লাগানো ট্যাপ কলে পা ধুচ্ছিলো। আকস্মিক বিকট শব্দ হলে বাড়ির লোকজন বের হয়ে দেখে বাড়ির প্রাচীরের দেয়াল ভেঙ্গে পড়েছে এবং সেখানে বিথি চাপা পড়েছে। দ্রুত তাকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল জানান, বাড়ির প্রাচীরের ওই দেয়ালটি পুরানো ও দুর্বল হয়ে পড়ায় ঝড়ো হাওয়ায় তা ভেঙ্গে পড়েছে এবং এতে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশুটির। এ ঘটনায় পুরো এলাকা শোকে স্তব্দ হয়ে পড়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বড়াইগ্রামে ঝড়ে দেয়াল ভেঙ্গে শিশুর মৃত্যু

Update Time : ১২:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫