Dhaka ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বেনাপোলে ৬০ লাখ ৪৫ হাজার টাকার ভায়াগ্রা পাউডার আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ২৩ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৬০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ২০১ কেজি ৫০০ গ্রাম ভায়াগ্রা পাউডারের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

শনিবার দুপুরে যশোর ৪৯ বিজিবি‘র এব প্রেসনোটে জানান, শনিবার (১৬ মে) রাত সাড়ে ৯ টার দিকে বিজিবি‘র যশোর ব্যাটালিয়নের টহলদল বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনে পাকা রাস্তার উপর চোরাচালান বিরোধী  অভিযান পরিচালনাকালীন এসএ পরিবহনে পাঠানোর উদ্দেশ্যে ভ্যান যোগে  চোরাকারবারীরা কয়েকটা বস্তাভর্তি মালামাল নিয়ে আসে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তাভর্তি মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিজিবির টহলদল ২০১ কেজি ৫০০ গ্রাম ওজনের ভায়াগ্রা পাউডার (সিলডেনাফিল সাইট্রেট) আটক করে। আটককৃত ভায়াগ্রার সিজার মূল্য ৬০ লাখ ৪৫ হাজার টাকা।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বেনাপোলে ৬০ লাখ ৪৫ হাজার টাকার ভায়াগ্রা পাউডার আটক

Update Time : ০৮:০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫