Dhaka ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীর দুটি জলাভূমিকে ‘প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ১০:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১৫ Time View

অনলাইন ডেস্ক : রাজশাহী জেলার দুটি গুরুত্বপূর্ণ জলাভূমিকে ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ হিসেবে ঘোষণা করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে ৭ মে (বুধবার) জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত অভয়ারণ্য দুটি হলো—তানোর উপজেলার বিলজোয়ানা মৌজার ১.৬৫ একর এবং গোদাগাড়ি উপজেলার বিলভালা মৌজার ১৫.০৮ একর জলাভূমি।

প্রজ্ঞাপনে জানানো হয়, এই দুটি বিল শীতকালে দেশি ও পরিযায়ী পাখিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এখানে কালেম, কোড়া, ডাহুক, গুড়গুড়ি, জলপিপি ও জলময়ূরের মতো দেশি পাখির পাশাপাশি বালি হাঁস, পাতি সরালি, বড় সরালি, পিয়াং হাঁস, খুন্তে হাঁস ও ভূতি হাঁসসহ নানা প্রজাতির পরিযায়ী হাঁস দেখা যায়। প্রায় শতাধিক প্রজাতির পাখির পাশাপাশি এ এলাকায় উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীরও বসবাস রয়েছে।

তবে জনসংখ্যা বৃদ্ধি এবং মানবসৃষ্ট বিভিন্ন চাপে এই জলাভূমিগুলোর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। অভয়ারণ্য ঘোষণার ফলে এখন থেকে এই অঞ্চলগুলোতে পাখি ও বন্যপ্রাণীদের নিরাপদ আবাস নিশ্চিত হবে। একই সঙ্গে শিক্ষার্থী, গবেষক ও প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য শিক্ষাকেন্দ্রে রূপ নেবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এ ঘোষণা কার্যকর হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীর দুটি জলাভূমিকে ‘প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা

Update Time : ১০:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫