Dhaka ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় এক গৃহবধূর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ১৫ Time View

মোহাঃ আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘায় ঝড়ে গাছের নিচে চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম ফাইমা বেগম (৫০) সে আড়ানী ইউনিয়নের নুরনগর গ্রামের সাবাজ আলীর স্ত্রী।

রবিবার (৪ মে-২৫ ) বিকাল ৪টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের নুরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

জানা গেছে, প্রচণ্ড বেগে ঝড়ে নিজ বাড়িতে ওই গৃহবধূর ওপর বড় একটি নারকেল গাছ ভেঙে পড়ে। এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা গেছে, সাবাজ আলী ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করেন। তাদের সংসারে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আড়ানী পৌর জামায়াতের আমীর মনিরুল আজম জিঞ্জু বলেন, ‘প্রচণ্ড ঝড়ে গৃহবধূর নিজ বাড়ির একদিকের বেড়া পড়ে যায়। সেটা দেখার জন্য তিনি ঘর থেকে বাইরে যান। এ সময় প্রচন্ড ঝড়ে পাশের বাড়ির একজনের নারিকেল গাছ মাঝখান থেকে ভেঙে গিয়ে তার ওপর পড়ে।’

গৃহবধুর স্বামী সাবাজ আলী জানান, গুরতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আড়ানি ইউনিয়নের সাবেক চেযারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নাসির উদ্দীন জানান, ২০ মিনিটের ঘুর্ণিঝড়ে তার এলাকার অনেক গাছপালা ভেঙে গেছে। কয়েকটি বাড়ির টিনের চালাও উড়ে গেছে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, ‘খবর পেয়ে মৃতের বাসায় গিয়েছিলাম। পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় এক গৃহবধূর মৃত্যু

Update Time : ১১:২৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫