Dhaka ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নুসরাত-অপু-নিপুণ-ভাবনা-জায়েদ খানও হচ্ছেন হত্যাচেষ্টা মামলার আসামি

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যাচেষ্টার মামলায় এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হচ্ছে অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক বলেন, আদালতে নির্দেশে একটি হত্যার চেষ্টা মামলা ১৭ জন অভিনয়শিল্পীসহ অন্যান্যদের বিরুদ্ধে প্রক্রিয়াধীন রয়েছে। মামলায় মোট ২৮৩ জনকে আসামি করা হচ্ছে। তাই মামলার প্রক্রিয়ার সম্পূর্ণ হতে একটু বেশি সময় লাগছে। মামলা দায়ের হওয়া সম্পূর্ণ হলে এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জানিয়ে দেবো।

এর আগে ঢাকার সিএমএম আদালতে এনামুল হক নামে একজন এ আমলার আবেদন করেন। মামলায় আসামি করা হয় ২৮৩ জন। তবে আদালতে কবে মামলার আবেদন করা হয়েছিল তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি পুলিশ।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপির কর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহতের ঘটনায় ঢাকার আদালতে গত ২০ এপ্রিলের করা একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৭ জনকে আসামি করা হয়।

মামলায় হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী-এমপি, ঢাকার সাবেক দুই মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার, আইনজীবীসহ ৪০৭ জনের নাম উল্লেখ করা হয়। আসামি তালিকায় অভিনেতা ইরেশ যাকেরও রয়েছেন।

বিষয়টি আলোচনায় আসতেই অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা হওয়াকে ‘বিরক্তিকর’ বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।-ঢাকা পোস্ট

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নুসরাত-অপু-নিপুণ-ভাবনা-জায়েদ খানও হচ্ছেন হত্যাচেষ্টা মামলার আসামি

Update Time : ০৭:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫