Dhaka ১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীর পুঠিয়াতে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১৭ Time View

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীতে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ২টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

তারা হচ্ছে মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮) ও সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭)।

শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেন জানান, দুপুরে শিশুরা লুকোচুরি খেলছিল। খেলার সময় হামিদা সাইফাকে নিয়ে তার ফুফাতো ভাই মিলনের বাড়িতে গিয়ে ফ্রিজের আড়ালে গিয়ে লুকায়। তখন বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়।

কামাল হোসেন জানান, ফ্রিজের পাশে লুকাতে গিয়ে শিশু দুটি বিদ্যুতায়িত হয়ে মারা যায়। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘আমি নিজে ঘটনাস্থল দেখে এসেছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীর পুঠিয়াতে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু

Update Time : ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫