Dhaka ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নগরীতে ব্যবসায়ীর চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

  • Reporter Name
  • Update Time : ০৩:৪১:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর ঘোড়ামারা এলাকায় রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সকাল পৌনে ৯টার দিকে ঘটনাটি ঘটেছে নগরীর বোয়ালিয়া মডেল থানা ভবন থেকে মাত্র ৪০০ মিটার দূরে।

ভুক্তভোগী দিলীপ কুমার প্রমানিক স্থানীয় রিলায়েন্স অটো যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক। তিনি জানান, আগের দিনের বিক্রির ১২ লাখ টাকা মহাজনের বাসা থেকে সংগ্রহ করে দোকানে যাচ্ছিলেন। পথে রিকশাচালক হঠাৎ একটি সরু গলিতে ঢুকে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক রিকশার গতি রোধ করে।

তিনি বলেন, তাদের একজন দিলীপের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিলে তিনি তাৎক্ষণিকভাবে অন্ধকার দেখেন এবং চিৎকার করেন। এরপর ছিনতাইকারীরা তাঁর পিঠের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছুরি দিয়ে আঘাত করে তাঁর ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে দেয়। ধস্তাধস্তির সময় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও মূল ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী জুবায়ের বলেন, চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি কয়েকজন লোক জড়ে হয়ে গেছে। এ সময় রিকশাচালক কোনো ভাড়া না নিয়ে সেখান থেকে সটকে পড়েন, যা তাকে সন্দেহভাজন করে তুলেছে।

দিলীপের কর্মস্থলের মালিক বিপুল কুমার ঘোষ বলেন, দিলীপ দীর্ঘদিন ধরে সৎভাবে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন এবং প্রতিদিনই টাকা নিয়ে যাতায়াত করেন।

ঘটনার পরপরই বোয়ালিয়া মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাক আহম্মেদ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে। আশা করছে ছিনতাইকারিকে দ্রুত সনাক্ত করে তাকে আইনের আওতায় আনা হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নগরীতে ব্যবসায়ীর চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

Update Time : ০৩:৪১:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫