স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে মানিক হোসেন মন্ডল (৪৫)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, মানিক হোসেন মন্ডল বৃহস্পতিবার দুপুরে হামিদকুড়া মাঠে নিজ জমিতে ভূট্টার বীজ লাগাচ্ছিলেন। এ সময় গুড়িগুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এই বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মানিক হোসেন মন্ডল একজন কৃষক এবং নি:সন্তান।
আড়ানী পৌরসভার ৩ নম্বর হামিদকুড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল আওয়াল তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 









