Dhaka ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ভোট নিয়ে প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়সীমাই গ্রহণযোগ্য: জামায়াত আমির

  • Reporter Name
  • Update Time : ০২:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ১৪ Time View

অনলাইন ডেস্ক : ভোট নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বেঁধে দেওয়া সময়সীমাই গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, অনেক কষ্টে যে পরিবেশ এসেছে, তাতে কয়েকটি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর প্রধান হচ্ছে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। নইলে সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা সেই নির্বাচন চাই না। এসময় জুলাইয়ে হত্যার বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সংস্কারের প্রধান অংশীজন রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো এতে সহায়তা না করলে, কাঙ্ক্ষিত নির্বাচন না হলে, এই দায় দলগুলোকেই নিতে হবে।

জামায়াত আমির বলেন, রাজনৈতিক দলগুলোকে সম্মানের পরিবেশ তৈরি করতে হবে। জিতে গেলে সুষ্ঠু, হেরে গেলে দুষ্টু- এই মানসিকতা পরিহার করতে হবে৷ প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, সেই সময় গ্রহণযোগ্য। তা যেন পেরিয়ে না যায় সেই বিষয়ে আমরা সতর্ক থাকব।

এর আগে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছিল বিএনপি। সেখানে দলটি জাতীয় নির্বাচনের সময়-তারিখ বা সুনির্দিষ্ট রোডম্যাপ বিষয়ে আলোচনা করে। প্রায় দুই ঘণ্টার বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে যে আলাপ হয়ে তা নিয়ে তারা সন্তুষ্ট না।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ভোট নিয়ে প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়সীমাই গ্রহণযোগ্য: জামায়াত আমির

Update Time : ০২:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫