Dhaka ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক-হেলপার গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ৫২ Time View

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট ফ্লাইওভার এলাকায় চলন্ত বাসে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাসচালক মো. লোকমান ওরফে তারেক (২৬) ও হেলপার মো. হানিফকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দিনভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. লোকমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মো. শামসুল ইসলামের ছেলে এবং মো. হানিফ লোহাগাড়া উপজেলার মাতবরের বাড়ির হাফেজ আহম্মদের ছেলে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরীর বয়স ১৪ বছর। মঙ্গলবার কক্সবাজার থেকে বাসযোগে তিনি চট্টগ্রাম নগরের এক আত্মীয় বাসায় যাচ্ছিলেন। এদিন সন্ধ্যায় গাড়িটি চট্টগ্রাম পৌঁছায়। কিন্তু গাড়ি থেকে সব যাত্রীরা নেমে গেলেও চালক, সুপারভাইজার ও হেলপার পরস্পর যোগসাজশে ভুক্তভোগীকে নামতে দেয়নি। এদিন সন্ধ্যা থেকে ভোর ৪টা পর্যন্ত বহদ্দারহাট বাস টার্মিনাল কালুরঘাটগামী রাস্তার ওপর বাসে ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে।

চান্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, বুধবার ভোরে অভিযুক্তরা ভুক্তভোগীকে কাপ্তাই রাস্তার মাথায় নামিয়ে দেয়। টহল পুলিশের একটি গাড়ি তাকে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করলে করলে সে ঘটনা খুলে বলে। এরপর বুধবার সারাদিন অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অভিযুক্ত সুপারভাইজার মোবারক পলাতক রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেছেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক-হেলপার গ্রেপ্তার

Update Time : ১১:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫