Dhaka ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

গোদাগাড়ী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের হানা

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১৭ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।

গোদাগাড়ীর অভিযানে অংশ নেন সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক ও উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান।

আমির হোসাইন জানান, দলিল সম্পাদনের পর খোলা জায়গায় চেয়ারে বসে এক কর্মচারী নিয়মিত ঘুষ আদায় করেন। সাব-রেজিস্ট্রার সাদেকুল ইসলাম ঘুষ ছাড়া কোনো দলিলে সই করেন না বলেও অভিযোগ রয়েছে। অভিযানের সময় তিনি অনুপস্থিত থাকায় দুদক কর্মকর্তারা অফিস সহকারী লাইলুন নাহারের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।

তিনি আরও জানান, দলিলের সার্টিফায়েড কপি প্রদানে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি তারা সরেজমিনে দেখেছেন। তারা গত তিন দিনের মধ্যে সম্পাদিত সব দলিলের কপি চেয়েছেন এবং সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে তা দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

গোদাগাড়ী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের হানা

Update Time : ০৮:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫