Dhaka ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

দেশের তৃতীয় কম দরিদ্র এলাকা রাজশাহী বিভাগ

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগে দারিদ্র্যের হার ১৬ দশমিক ৭ ভাগ যা দেশের মধ্যে কম দরিদ্র বিবেচনায় তৃতীয়। এমন তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আজ (১৬ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান।

কর্মশালায় ‘দারিদ্র্য মানচিত্র ২০২২’ বিষয়ে উপস্থাপনায় বলা হয়েছে দেশের গড় দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ ভাগ যেখানে শহরাঞ্চলে এই হার ১৪ দশমিক ৭ ভাগ এবং গ্রামাঞ্চলে তা ২০ দশমিক ৫ ভাগ। রাজশাহী বিভাগে শহর ও গ্রাম এলাকায় দারিদ্র্যের হার যথাক্রমে ১৪ দশমিক ৯ ভাগ এবং ১৭ দশমিক ২ ভাগ।

জেলাভিত্তিক পর্যালোচনায় দেখা যায় রাজশাহী বিভাগে সর্বনিম্ন দারিদ্র্যের হার সিরাজগঞ্জে ১০ দশমিক ৯ ভাগ এবং সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জে ৩৪ দশমিক ৭ ভাগ। আর রাজশাহী জেলায় দারিদ্র্যের হার ১৫ দশমিক ৫ ভাগ।

উল্লেখ্য যে, খানার আয়-ব্যয় জরিপের মাধ্যমে এ দারিদ্র্য মানচিত্র প্রণয়ন করা হয়। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ জরিপের তথ্য সংগ্রহ করা হয় এবং ২০২৫ সালের জানুয়ারিতে ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ প্রকাশ করা হয়। বিভাগীয় পর্যায়ে রাজশাহীতেই প্রথম এমন কর্মশালা অনুষ্ঠিত হলো মর্মে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

দেশের তৃতীয় কম দরিদ্র এলাকা রাজশাহী বিভাগ

Update Time : ০৭:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫