Dhaka ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

‘আমরা উড্ডয়ন শুরু করে ফেলেছি, নামার সুযোগ নেই : পরিসংখ্যান সচিব

  • Reporter Name
  • Update Time : ০৭:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ২০ Time View

স্টাফ রিপোর্টার : পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার বলেছেন, এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা উড্ডয়ন শুরু করে ফেলেছি, এখন আর নামার সুযোগ নেই। এসডিজি বাস্তবায়নে আমাদের যার যার অংশটুকু সমাপ্ত করতে হবে।

আজ (১৬ এপ্রিল) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ‘এসডিজি স্থানীয়করণ’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পরিসংখ্যান সচিব বলেন, এসডিজি স্থানীয়করণে আমাদের একটি সীমারেখা দিতে হবে যাতে আমরা বুঝতে পারি কোথায় ছিলাম এবং কোথায় পৌঁছাব। প্রত্যেক জেলা ও উপজেলার জন্য এসডিজির ৩৯টি সূচকের অতিরিক্ত যে সূচকটি গ্রহণ করা হয়েছে তার বেজ লাইন সার্ভে থাকতে হবে। স্থানীয় সূচক এখন আর পরিবর্তন না করে বরং সেটার যতটুকু বাস্তবায়ন করা যায় সেদিকে মনোযোগ দিতে হবে।

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এসডিজি স্থানীয়করণ বিষয়ে উপস্থাপনা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প পরিচালক মো. মাহাবুর রহমান শেখ, এসডিজি সেলের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. সাবিরুজ্জামান।

জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক কারিগরি প্রকল্প এ সেমিনার আয়োজন করে।

উল্লেখ্য যে, এসডিজি স্থানীয়করণ হচ্ছে জাতীয়ভাবে গৃহীত এসডিজির ৩৯টি সূচকের অতিরিক্ত প্রতিটি জেলা ও উপজেলার জন্য গৃহীত স্থানীয় চাহিদাভিত্তিক একটি সূচক। রাজশাহী জেলার জন্য এ সূচকটি হচ্ছে আবাদের অধীন মোট জমির ৬০ শতাংশ বজায় রাখা।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

‘আমরা উড্ডয়ন শুরু করে ফেলেছি, নামার সুযোগ নেই : পরিসংখ্যান সচিব

Update Time : ০৭:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫