Dhaka ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

মান্দায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১০:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৪ Time View

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় দশম শ্রেণির এক ছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে আজ মঙ্গলবার মান্দা থানায় মামলা করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলার কালীনগর গ্রামের নুর নবী (১৯) ও আব্দুল জলিল (৪৫) এবং চকদেবীরাম গ্রামের আকাশ হোসেন (২০)।

মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বিদ্যালয় ও প্রাইভেটে যাতায়াতের পথে আকাশ হোসেনের সহায়তায় প্রধান অভিযুক্ত তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে অপহরণসহ ভয়ভীতি দেখানো হয়। বিষয়টি অভিযুক্ত নুর নবীর পরিবারকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ভিকটিমের বাবা বলেন, ‘গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আমার মেয়ে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে “মিলন সংঘ” ক্লাবের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনায় তিনজনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেছি।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘স্কুলছাত্রী অপহরণ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ভিকটিমকে উদ্ধারসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

মান্দায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

Update Time : ১০:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫