Dhaka ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যশোর-বেনাপোল মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লো গাছ

  • Reporter Name
  • Update Time : ১০:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৫ Time View

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পুরাতন একটি কৃষ্ণচূড়া গাছ চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মূল সড়ক বন্ধ হয়ে যায়। মঙ্গলবার দুপুরের সময় এ দূর্ঘটনা ঘটে। এ সময় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ট্রাকের ড্রাইভার এবং এক ভ্যান চালক সামান্য আহত হয়েছে।

জানা গেছে, যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন বাজারের বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাস্তার পাশে একটি কৃষ্ণচুড়া গাছের বড় ডাল হঠাৎ করে চলন্ত একটি ট্রাক (যশোর ট ১১ -৬০৪২) এর উপর ভেঙে পড়লে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দু’দিকে বেনাপোল স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে নাভারন হাইওয়ে  থানার পুলিশ এবং বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথভাবে ট্রাকের উপর থেকে গাছটি মেশিন দিয়ে কেটে সরিয়ে ফেলার পর পুনরায়  মহাসড়কে যান চলাচল শুরু হয়।

শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক সবুজ হোসেন বলেন, মহাসড়কের পাশে আমরা এ রকম পুরাতন গাছ চাই না। এমন ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। পরিবেশবিদদের কাছে আমাদের একান্ত দাবি মহাসড়কের পাশের শতবর্ষী গাছগুলো দ্রæত কেটে ফেলা হোক। এতে বাঁচতে অনেক জীবন।

নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকের উপর ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছের ডাল ফায়ার সার্ভিসের সদস্যরা সরিয়ে ফেলেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যশোর-বেনাপোল মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লো গাছ

Update Time : ১০:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫