Dhaka ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নগরীতে মামাকে হত্যার দায়ে বোন ও দুই ভাগ্নে গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সুরুজ আলী (৪৫) হত্যা মামলায় তার বোন ও দুই ভাগনেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর একটি বিশেষ দল।

গ্রেপ্তার তিনজন হলেন- নিহতের বোন জাহানারা বেগম (৫০) ও তার দুই ছেলে মো. হিরা (৪০) ও আশরাফ আলী (৪৫)। তাদের সবার স্থায়ী ঠিকানা নগরীর বহরমপুর ব্যাংক কলোনি এলাকায়। তাদের পিতার নাম মৃত আনিচুর রহমান।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ এপ্রিল রাজশাহী নগরের সিটি বাইপাস এলাকায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে সুরুজ আলীকে মারধর করেন অভিযুক্তরা। এ সময় হিরা একটি ইট দিয়ে মামা সুরুজের মাথায় আঘাত করেন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরদিন নিহতের ছেলে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। সোমবার তাদের গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নগরীতে মামাকে হত্যার দায়ে বোন ও দুই ভাগ্নে গ্রেপ্তার

Update Time : ০৮:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫