Dhaka ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

ডিবি প্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৫:২৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘনা আলমের ঘটনার সংশ্লিষ্টতা নেই। আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মডেল মেঘনা আলমের ঘটনায় ডিবি প্রধানকে বদলি করা হয়েছে কি না— এ প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, ডিবি প্রধান রেজাউল করিম মল্লিকের বদলি একটি রুটিন প্রক্রিয়া।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। মেঘনার গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, মডেল মেঘনাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে গ্রেপ্তার হননি মেঘনা। এ ঘটনা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তাই এটা নিয়ে কথা বলা ঠিক হবে না।

মেঘনার গ্রেপ্তার নিয়ে আইন উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মেঘনাকে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে আইন উপদেষ্টা যা বলেছেন, সেটা তাঁর নিজস্ব বক্তব্য। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু বলার নাই।’

বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করা হলে খোদা বকশ বলেন, বিশেষ আইনে কাউকে গ্রেপ্তার করা এবারই প্রথম নয়। এর আগেও এই আইনে অনেকে গ্রেপ্তার হয়েছে।

পয়লা বৈশাখে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা ঠিক হয়নি। এ ধরনের ঘটনা না ঘটলে ভালো হতো। তবে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অধিক সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে দাবি করে উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। ভবিষ্যতে যেন আর কোনো অঘটন না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’-আজকের পত্রিকা

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

ডিবি প্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Update Time : ০৫:২৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫