Dhaka ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ১৪ Time View

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র মধ্য দিয়ে বাংলা নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশন হয়।

শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে স্হায়ী মঞ্চে এসে শেষ হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাংবাদিক প্রতিনিধিরা। আয়োজনে ছিল বৈচিত্র্য ও সর্বজনীন অংশগ্রহণ, যা বর্ষবরণের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তোলে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, “এ বছর বৈচিত্র্যপূর্ণভাবে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে যাতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারে।”

নববর্ষ উপলক্ষে আয়োজিত মেলায় ছিল দেশীয় পণ্যের স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন শিল্পকলার শিল্পীরা।

এ ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠন বৈশাখী শোভাযাত্রার আয়োজন করে ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

Update Time : ০৪:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫