Dhaka ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেফতার আনিছারকে আদালতে প্রেরণ

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ২০ Time View

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও যুবদল নেতাকে গুলি করার অভিযোগে আনিছার রহমান (৫৩) ওরফে চিট আনিছারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ঝিকড়া ইউনিয়নের রায়সেনপড়া গ্রামের মস্তল আলীর ছেলে ও আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। শনিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। চেক জালিয়াতি, বিদেশে লোক পাঠানো এবং জমি বিক্রির নামে প্রতারণার আত্নসাতের অভিযোগে আদালতে চারটি মামলা ও থানায় একাধিক অভিযোগ রয়েছে। এজন্য তিনি এলাকায় চিট আনিছার নামে পরিচিত।গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

বাগমারা থানার পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চিট আনিছার এলাকায় ফিরে এসেছেন বলে থানায় খবর আসে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ রায়সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। শনিবার তাঁকে গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনছুর রহমানকে গুলির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়াও তাঁর বিরুদ্ধে বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ছাত্র ও জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। তাঁকে গত ১৮ জুলাই ও ৫ আগস্ট লোহার পাইপ নিয়ে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে মহড়া দিয়েছেন বলে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান।

৫ আগস্ট চানপাড়া এলাকায় যুবদল নেতা মুনছুর রহমানের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগ রয়েছে। এই অভিযোগে থানায় মামলা হয়। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

এছাড়াও তাঁর বিরুদ্ধে প্রতারণা অভিযোগে আদালতে চারটি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে তাঁর বোন রেহেনা বেগমও একটির বাদী। থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, যুবদলের নেতাকে গুলি করা ছাড়াও প্রতারণার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতে চারটি মামলা ও থানায় একাধিক অভিযোগ রয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র- জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেফতার আনিছারকে আদালতে প্রেরণ

Update Time : ০৫:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫